ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-এর খবর, নাপোলি ছেড়ে ফেনারবাচেতে যাওয়ার খুব কাছাকাছি রয়েছেন বেলজিয়ামের এ স্ট্রাইকার। আগামী এক-দুই দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে।
লুকাকুর সঙ্গে ফেনারবাচের দুই বছরের চুক্তি হতে পারে। বোনাসসহ তার বার্ষিক বেতন ধরা হচ্ছে এক কোটি ইউরো। আর তাকে দলে নিতে তুরস্কের ক্লাবটিকে গুনতে হবে এক থেকে এক কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি। এ দলবদলে লাভবান হবে চেলসিও।
২০২৪ সালে লুকাকুকে নাপোলিতে বিক্রির সময় চুক্তিতে রাখা হয়েছিল ভবিষ্যতে তাকে বিক্রি করলে ৪০ শতাংশ অর্থ পাবে ইংলিশ ক্লাবটি। ফেনারবাচেতে গত চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও পাবেন ৩৩ বছর বয়সী লুকাকু।





