হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮

দুর্ঘটনাগ্রস্ত বাস
দুর্ঘটনাগ্রস্ত বাস | ছবি: সংগৃহীত
0

ভারতের হিমাচল প্রদেশে চম্বা জেলায় যাত্রীবাহী বাস উল্টে চালক ও কন্ডাক্টরসহ ৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন বাসে থাকা বাকি ১০ যাত্রী।

স্থানীয় সময় আজ (শনিবার, ৮ জুলাই) সকাল ৭টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে। ছোট প্রাইভেট বাসটি বৈরাগড় থেকে চম্বার দিকে যাওয়ার সময় দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এসে উল্টে যায়।

উল্টানো বাসের মধ্যে সিটের নিচে চাপা পড়েন কেউ কেউ। বৈরাগড়-তিসা সড়কের এ চালুঞ্জ মোড়টি এমনই অত্যন্ত বিপজ্জনক। ২৭-কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথটি খুবই সংকীর্ণ এবং পাশে খাড়া ঢাল।

জেআর