ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩০ থেকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) টুয়েলভ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘সামরিক ও অর্থনৈতিক চাপে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইরান। আর ওয়াশিংটন কখনোই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। তবে যুদ্ধবিরতি হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হতে পারে।’

আরও পড়ুন:

ফলে জ্বালানির দাম হ্রাস পাবে বলে জানান মার্কিন এই অর্থমন্ত্রী।

এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) সাহায্য করার অভিযোগে দুবাইয়ের একটি ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এসএস