ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের শৈলকুপায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে এক ট্রাকচালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ (বৃহস্পতিবার, ৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালুবাহী একটি ট্রাক এবং ধানবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক তুফান দাস। নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।

পুলিশ জানায়, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এফএস