গতকাল (বুধবার, ৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের দাবি, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার পথরোধ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর চাপাতি দিয়ে পায়ে কোপ ও লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রাজুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা।
আরও পড়ুন:
গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দু’টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা।’





