শ্যামলীর টিবি হাসপাতালের ব‍্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | ছবি: সংগৃহীত
1

রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়ন দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী, ঢাকার ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে সভাপতি হিসেবে ববি হাজ্জাজ এমপিকে মনোনয়ন প্রদান করা হলো।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ৩০ জুলাই ২০২৬ তারিখে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিষয়টি অবগতির জন্য ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী, ঢাকার উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এএইচ