৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পরিচয় ব্যবহার করে জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শফিকুল ইসলাম বলেন, ‘৫ আগস্টকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের আশঙ্কার কারণ নেই।’

আরও পড়ুন:

তিনি জানান, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেন ও তার সহযোগী সাকিব খানকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।’ প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

এসএস