এবার সুইডেনের সমর্থন হারালো ইনফান্তিনো

জিয়ান্নি ইনফান্তিনো
জিয়ান্নি ইনফান্তিনো | ছবি: সংগৃহীত
0

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরাতে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা ও দেশ তাদের সমর্থন তুলে নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক দেশের নাম।

সম্প্রতি ইংল্যান্ড, ওয়েলশ, সার্বিয়া ও ফিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর ২০২৭ থেকে ২০৩১ মেয়াদের প্রার্থিতা থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছে।

আরও পড়ুন:

এবার সুইডেনও তার বিরুদ্ধে ভোট দেয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। ওয়েলশ ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সুশাসনের অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবলের আস্থা হারিয়েছেন।

দ্য টেলিগ্রাফের মতে, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। বিশ্ব ফুটবলের এই তীব্র সংকটে ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়।

এসএইচ