ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১

উদ্ধার অভিযানে কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়। | ছবি: এনডিটিভি
0

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। আজ (রোববার, ২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফেরিতে থাকা ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে যাওয়ার পথে এতে আগুন লাগে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা এখনো চলছে।

কর্তৃপক্ষ এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। জাভার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত মাদুরা দ্বীপ।

এএম