স্থানীয় সময় গতকাল (শনিবার, ১ জুলাই) বিকালে শপিংমলের ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মলের ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-ধরনের একটি রাইফেল হাতে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখেন তারা। পরে শপিং মলের ভেতরে গুলির শব্দ শোনা যায় এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো।





