ভারতে চারতলা ভবন ধসে নিহত ৯, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ভবন ধস
ভবন ধস | ছবি: সংগৃহীত
0

ভারতের মুম্বাইয়ের কাছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে আছেন অনেকেই।

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীদের একটি দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পাওয়ারলুম টাউনের বালাজি নগর এলাকায় কোহিনূর নামক এ ভবনের একটি অংশ ধসে পড়েছে। ভবনটির প্রতি তলায় ১২ টি করে মোট ৪৮ টি রুম ছিলো। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে তা জানা যায়নি। তবে ভবনটিতে মেরামতের কাজ চলছিল। এরই মধ্যে ভবনটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

জেআর