গাজার পশ্চিমতীরে ১৪ ফিলিস্তিনি আটক

বুরেজ শরণার্থী শিবির
বুরেজ শরণার্থী শিবির | ছবি: আল-জাজিরা
0

অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরাইলি সেনারা। আজ (শুক্রবার, ৩১ জুলাই) সকালে জোর করে আটক করা হয়েছে ১৪ ফিলিস্তিনিকে।

সংঘর্ষে আহত হয়েছেন আরও ১১ জন। টেল শহরের ৪টি বাড়ি দখল করে বসানো হয়েছে ইসরাইলি সামরিক চৌকি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুড়িয়ে দেয়া হচ্ছে বসতবাড়ি, কেড়ে নেয়া হচ্ছে ফসলি জমি। দমন-পীড়ন জোরদার ছাড়াও নির্বিচারে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের।

দু'দিন আগেই পশ্চিম তীরের নাবলুস প্রদেশের বুরিন, মাদামা গ্রামে অভিযান চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। এছাড়াও ঐ অঞ্চলে চারটি ফিলিস্তিনি শরণার্থী শিবির দখল করার ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

ইএ