তাদের অভিযোগ হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার। এ সময় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল।
এছাড়া, ককরোচ জনতা পার্টির নতুন করে বিক্ষোভে নামার হুঁশিয়ারির পর দিল্লির যন্তর মন্তরে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন সড়ক।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ কটাক্ষ করে নরেন্দ্র মোদিকে বলেন, ‘প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার হওয়া উচিত তার।’
এদিকে, পাঞ্জাবে প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী হরজ্যোত সিংয়ের পদত্যাগের দাবিতে আম আদমি পার্টির অফিসের সামনে বিক্ষোভ করে বিজেপি সমর্থকেরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। বিশৃঙ্খলা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।




 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)
