তিনি বলেন, ‘ফেরদৌসি শাহরিয়ার কিছুদিন ধরে শ্বাসকষ্ট আর ডিপ্রেশনে ভুগছিলেন। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকাল সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
ফেরদৌসির স্বামী সৈয়দ মইনুল হাসান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তাদের।
আরও পড়ুন:
পররাষ্ট্র ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান ছাড়াও ইতালি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের প্রধান ছিলেন।




