নেত্রকোণায় ভারতীয় টায়ার জব্দ; সিএনজিসহ চালক আটক

ভারতীয় টায়ার জব্দ
ভারতীয় টায়ার জব্দ | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার বারহাট্টায় ভারতীয় এম আর এফ কোম্পানির মোটরসাইকেলের টায়ারসহ বহনকারী সিএনজি ও চালককে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ২৯ জুলাই) দুপুরে খবর পেয়ে বারহাট্টা থানার পুলিশ গিয়ে চিরাং ইউনিয়নের নৈহাটি বাজারে স্থানীয়দের হাতে আটক হওয়া টায়ারসহ সিএনজি ও চালককে আটক করে।

এর আগে সকালে সিএনজিযোগে টায়ারগুলো নেত্রকোণার দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক করে। পরে পুলিশ টায়ারের সঙ্গে বহনকারী সিএনজিসহ চালক আকিকুল ইসলামকে (৩৫) আটক করে থানা হেফাজতে নেয়। আটকের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামারজানি বলরামপুর গ্রামে।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, ‘ভারতীয় নামীদামী এম আর এফ কোম্পানির টায়ার পাচার করছিলো সিএনজি চালিত অটোরিকশায়। ধর্মপাশা থেকে নেত্রকোণা নিয়ে যাচ্ছিলো। পরে স্থানীয়দের কাছে সন্দেহ হলে তারা পথরোধ করে জিজ্ঞাসাবাদ করে আটক করে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে মোটরসাইকেলের ৪২টি ও সিএনজির ৩টি মিলিয়ে মোট ৪৫টি টায়ার উদ্ধার করেছি। এসময় বহনকারী সিএনজিটিও জব্দ করি। এছাড়া চালককে আটক করেছি। প্রতিটি টায়ার বাজারমূল্য ৩৫০০ শত টাকা মুল্যের। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

ওসি আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক চালকের কাছ থেকে জানা গেছে ৮০টির মতো টায়ার ছিলো। যা স্থানীয়রা আটকের সময় ৩৫টি লুট করেছে। সেগুলোও উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়া আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে এগুলোর সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, নেত্রকোণার কলমাকান্দা দুর্গাপুর ছাড়াও জেলার বারহাট্টা উপজেলা দিয়ে চোরাচালানের পরিবহন হচ্ছে। যা সুনামগঞ্জ হয়ে ধর্মপাশা দিয়ে নেত্রকোণার বারহাট্টা উপজেলার নৈহাটি রুটে বিভিন্ন স্থানে পাচার হয়।

এসএস