নেত্রকোণায় সমাজসেবার লিফটে আটকা পড়া ৭ জন উদ্ধার

লিফট থেকে উদ্ধার কার্যক্রম
লিফট থেকে উদ্ধার কার্যক্রম | ছবি: এখন টিভি
0

নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে নামার সময় আটকা পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটিকে যান্ত্রিক ত্রুটি বলে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বেলা ১১ টার দিকে নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের চারতলায় এই ঘটনা ঘটে। উদ্ধারকৃতরা হলেন, মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবন (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)।

ফায়ার সার্ভিস ও সমাজসেবা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সমাজসেবার সহায়ক প্রশিক্ষণ শেষে অনেকের সঙ্গে ওই ৭ জন লিফটে ওঠে নীচে নামছিলেন। এসময় ছয় তলা থেকে লিফটি চারতলায় আসতেই কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায়। এতে ভিতরে থাকা প্রশিক্ষণার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে ভেতরে আটকা পড়াদের একজন জরুরি পরিসেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে লিফট ভেঙ্গে তাদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের খানে আলম খান জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করি। তবে কেউ কোন ধরনের আহত হয়নি।

এ ব্যাপারে সমাজসেবা উপপরিচালক মো সহিদুল ইসলাম বলেন, ‘এ প্রথম এমন ঘটনা ঘটেছে। তবে লিফট চলাকালে বিদ্যুৎ চলে গেলে আটকে পড়লে দ্রুত ফোন দিলে বিদ্যুৎ দিয়ে দেয় যে জন্য ভয়ের কোনো কারণ নেই।’

এএইচ