আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি। বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট ও জেলা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক এ মতবিনিময় সভা আয়োজন করে।
এছাড়া তথ্যপ্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্যকে আলাদা করা এবং বস্তুনিষ্ঠ বিহীন তথ্যপ্রবাহকে ফিল্টারিং করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মন্ত্রী।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সাংবাদিকদের অনেকেই বলছেন যে, সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং এবং কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য— এটাকে আলাদা করে ফেলতে না পারলে রাষ্ট্র বা সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘যেকোনোকিছুর বিনিময়ে দায়িত্বশীল ও মুক্ত সাংবাদিকতাকে আমাদের টিকিয়ে রাখতেই হবে। প্রয়োজনে রক্তের বিনিময়ে বা জীবনের বিনিময় হলেও।’





