বিশ্বকাপের হতাশা আর মাঠের বাইরের জুয়ার বিতর্কের জবাব মাঠেই দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
গতকাল (শনিবার, ২৫ জুলাই) রাতে ম্যাচের ৩৬ মিনিটে আলভারো বারেয়ালের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ার পর প্রথম স্পর্শেই জালে বল পাঠান নেইমার।
আরও পড়ুন:
তবে দ্বিতীয়ার্ধে মার্সিনিয়োর গোলে সমতা ফেরায় চ্যাপেকোয়েন্সে। এরপর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোস।
হারের শঙ্কায় থাকা দলকে শেষ মুহূর্তে উদ্ধার করেন নেইমার। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের সমতাসূচক গোলটি করেন তিনি। এই ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে ১৪তম স্থানে রয়েছে সান্তোস।





