ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের হতাশা পেছনে ফেলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
তাই হারারেতে শেষ টি-টোয়েন্টিতে ভারতের লক্ষ্য এখন হোয়াইটওয়াশের পাশাপাশি বেঞ্চের শক্তি যাচাই করা। চোটের কারণে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক আইয়ার।
আরও পড়ুন:
অভিষেক হতে পারে উইকেটরক্ষক-ব্যাটার প্রভসিমরান সিংয়ের। সুযোগ পেতে পারেন অলরাউন্ডার সূর্যাংশ শেডগেও।
অন্যদিকে প্রিন্সের চোটে পেসার অশোক শর্মার ফেরার সম্ভাবনাও রয়েছে। সিরিজ হাতছাড়া হলেও সিকান্দার রাজার নেতৃত্বে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়তে চায় জিম্বাবুয়ে।





