নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আটক

আটক ডা. ইসমাইল আল রাজিব
আটক ডা. ইসমাইল আল রাজিব | ছবি: সংগৃহীত
0

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইসমাইল আল রাজিবকে নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতলী মোড় থেকে তাকে আটক করা হয়।

তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে নিয়োজিত আছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাজিব নামের ওই চিকিৎসককে আটক করা হয়।

আরও পড়ুন:

পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি ইয়াবা সেবন করতেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন মজিবুর রহমান।

এসএস