গুলিবিদ্ধরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের মধ্যে একজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ তিনজন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে। এছাড়া বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোলাগুলির ঘটনায় দু'জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ ২ জন গুলিবিদ্ধ

দু’পক্ষের গোলাগুলির প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন। আজ (শুক্রবার, ২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
এসএস
আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!