বিশ্বকাপ থেকে ফেরার পর, ডাক্তারি পরীক্ষায় এই ডাচ মিডফিল্ডারের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ কিছু বলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর অনুযায়ী, পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে।
বিশ্বকাপে ডি ইয়ংকে ডান হাঁটুর ওপরের অংশে মোটা ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা যায়। অবশ্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ডি ইয়ং গতকাল (বৃহস্পতিবার, ২৩ জুলাই) ইনস্টাগ্রামে স্বস্তি প্রকাশ করেন।





