দক্ষিণ এশিয়ার ছয় দেশের সাত শতাধিক অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জানান, খেলাধুলা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি শান্তি, বন্ধুত্ব ও আঞ্চলিক সহযোগিতার এক শক্তিশালী সেতুবন্ধন।
এই চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সংহতি আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের সক্ষমতা অর্জনে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আয়োজক বাংলাদেশ কারাতে ফেডারেশনকে সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে অংশগ্রহণকারী সব অ্যাথলেটের সফলতা কামনা করেন প্রতিমন্ত্রী।





