চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে এলেও এরই মধ্যে সেই স্বপ্ন ভেঙেছে ফ্রান্স ও ইংল্যান্ডের। এবার তৃতীয় হওয়ার লড়াইয়ে মুখোমুখি দুই দল। যে ম্যাচে হয়তো না খেললেই খুশি হতেন ফুটবলাররা। অন্তত দুই দলের কোচের কথায় সেটাই স্পষ্ট।
টুর্নামেন্টের ফেভারিট হিসেবেই খেলতে এসেছিল ফ্রান্স। গ্রুপ পর্ব ও নক আউটে একেরপর এক দাপুটে জয়ে প্রশ্ন উঠেছিল, ফরাসীদের থামাবে কে? সেই উত্তর পাওয়া গেছে সেমিফাইনালেই। স্পেনের কাছে হারের পর হতাশার কথা লুকাননি দলের কোচ দিদিয়ের দেশম।
আরও পড়ুন:
এদিকে শেষ ম্যাচ নিয়ে ভাবতে চায় না আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়া ইংল্যান্ড। দলের হেড কোচ থমাস টুখেল জানিয়েছেন, নিতান্ত বাধ্য হয়েই ম্যাচটি খেলতে নামবেন তারা।
সবমিলিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যেন দুই দলের কাছেই কাটা ঘায়ে নুনের ছিঁটার মতো। যে ম্যাচ খেলতে না পারলেই হয়তো খুশি হতো ইংল্যান্ড ও ফ্রান্স।





