মিরপুরে পরিত্যক্ত দোকান থেকে ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর মিরপুরে পরিত্যক্ত দোকান ঘর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলামিন হোসেনের বয়স ৪২ বছর।

গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) রাতে মিরপুর ১৩ নম্বরের পিটিআই ভবনের বিপরীত পাশের একটি গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ১৩ নম্বর পিটিআই ভবনের ঠিক বিপরীতে, ৭ নম্বর লেনের একটি পরিত্যক্ত টং দোকানের ভেতরে মরদেহটি পড়ে ছিলো।

আরও পড়ুন:

গতকাল রাত আনুমানিক আটটার দিকে ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টং দোকানের ভেতর থেকে প্রায় পচাগলা অবস্থায় আলামিনের মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে আল-আমিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেন বোন শাহাতন বেগম।

এফএস