নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসন নির্মাণ করা হবে: মউক চেয়ারম্যান

মোতাহার হোসেন তালুকদার
মোতাহার হোসেন তালুকদার | ছবি: এখন টিভি
0

বিসি কমিটির সভার মধ্য দিয়ে নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে পূর্ত ভবনে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে বিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির নয়জন সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

তিনি বলেন, ‘অতীতে ময়মনসিংহ নগরীতে অপরিকল্পিতভাবে নগরায়ন করা হয়েছে। নিয়ম-নীতি ছাড়া ভবন নির্মাণ করা হয়েছে। কোনো তদারকি ছিলো না। ময়মনসিংহ নগরীকে আমরা পরিকল্পিতভাবে গড়তে চাই। এখন ভবন নির্মাণ করতে হবে নিয়ম মেনেই।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘ব্রহ্মপুত্রের ওপারে একটি পরিকল্পিত ও নান্দনিক নতুন শহর গড়ে তোলা হবে।’

এছাড়া বেশকয়েকটি স্থানে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

এসএস