ব্রহ্মপুত্র
নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসন নির্মাণ করা হবে: মউক চেয়ারম্যান

নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসন নির্মাণ করা হবে: মউক চেয়ারম্যান

বিসি কমিটির সভার মধ্য দিয়ে নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে পূর্ত ভবনে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে বিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির নয়জন সদস্য উপস্থিত ছিলেন।

ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, আতঙ্কে মেলান্দহবাসী

ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, আতঙ্কে মেলান্দহবাসী

জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিভিন্ন স্থানে ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে আরও বসতবাড়ি, ফসলের মাঠ, গুচ্ছগ্রাম, কবরস্থান, অন্যদিকে বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করেছে বলে জানায় জামালপুর পানি উন্নয়ন বোর্ড।

জামালপুরে ভাসমান সেতু উল্টে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ৭

জামালপুরে ভাসমান সেতু উল্টে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ৭

জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু উল্টে দুই সহোদরসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও অন্তত ৭ জন। প্রাথমিকভাবে ৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে আর এক শিশুর মৃত্যুর তথ্য জানা যায়।

ময়মনসিংহের গৌরীপুরে নদীভাঙন রোধে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে নদীভাঙন রোধে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর ভাটিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকালে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার।

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে অভিযান

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে অভিযান

ময়মনসিংহের কিসমত এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অবৈধ বালু উত্তোলনের বন্ধে অভিযান পরিচালনাকালে ৩টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে, সেনাবাহিনীর ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের যৌথ অভিযান পরিচালনাকালে এক কিলোমিটার এলাকা জুড়ে ৩ টি অবৈধ ড্রেজার মেশিন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়।

কুড়িগ্রামে নদী ভাঙনের কারণে গৃহহীন অর্ধ শতাধিক পরিবার

কুড়িগ্রামে নদী ভাঙনের কারণে গৃহহীন অর্ধ শতাধিক পরিবার

চলতি বছর বৈশাখের শুরুতে ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। এর ফলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নদীর পাড় ভাঙতে শুরু করেছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর মিলনস্থল উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন অবস্থিত। গ্রামের সংখ্যা ৩০টি। সব গ্রামই এখন কমবেশি ভাঙন কবলিত।

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থীর অষ্টমীর স্নান সম্পন্ন

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থীর অষ্টমীর স্নান সম্পন্ন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে আজ (শনিবার, ৫ এপ্রিল) অষ্টমীর স্নান করেছেন হিন্দু সম্প্রদায়ের লাখো পুণ্যার্থী। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।

চিকিৎসার জন‍্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসার জন‍্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ (রোববার, ২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বালু উত্তোলনের ফলে চরাঞ্চল কমে হারিয়ে যেতে বসেছে কাশফুল

বালু উত্তোলনের ফলে চরাঞ্চল কমে হারিয়ে যেতে বসেছে কাশফুল

কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদের চর কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছে। জেলাসহ আশপাশের অঞ্চল থেকেও ছুটে আসছেন শরতের সৌন্দর্য উপভোগ করতে। তবে চরজুড়ে একসময় কাশফুলের ছড়াছড়ি থাকলেও দিন দিন হারিয়ে যাচ্ছে। ড্রেজারে বালু উত্তোলনের ফলে বিলীন হচ্ছে চর কমে যাচ্ছে কাশফুল। স্থানীয়দের প্রত্যাশা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে এলাকাটিকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা।

কুড়িগ্রামে অতিবৃষ্টি-বন্যায় ৫৭ কোটি টাকার পাট নষ্ট

কুড়িগ্রামে অতিবৃষ্টি-বন্যায় ৫৭ কোটি টাকার পাট নষ্ট

সোনালি আঁশ পাট। কিন্তু অনেক স্বপ্ন নিয়ে বোনা সেই পাট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রামের চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের কৃষকরা। খরা, অতিবৃষ্টি আর বন্যায় নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর খেতের পাট। যাতে অন্তত ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছে ২১ হাজারের বেশি কৃষকের। এরপরও হাটে স্থানীয় ফড়িয়াদের ইচ্ছে মতো দাম নির্ধারণ ক্ষতি বাড়াচ্ছে কৃষকদের।

ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক নির্মাণে সমৃদ্ধ হবে চরাঞ্চলের কৃষি অর্থনীতি

ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক নির্মাণে সমৃদ্ধ হবে চরাঞ্চলের কৃষি অর্থনীতি

শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ১ হাজার ৮৪২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বিকল্প মহাসড়ক। নতুন এই মহাসড়ক নির্মাণ শেষ হলে চরাঞ্চলসহ লাখো মানুষের ভাগ্য খুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ২০২২ সালের মে মাসে শুরু হওয়া এই সড়কের কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের জুনে। এতে করে চরাঞ্চলের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন স্থানীয়রা।

'নদী ভাঙন নিয়ে পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড'

'নদী ভাঙন নিয়ে পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড'

বৃষ্টি কিংবা উজানের ঢলে সৃষ্ট বন্যায় ভাঙন কবলিতের তালিকা ভারি হচ্ছে প্রতিবছর। জমা পলিতে যমুনা-ব্রহ্মপুত্রের তলদেশ ভরাট হয়ে ভাসিয়ে নেয় জনপদের পর জনপদ। নদী ভাঙন নিয়ে পরিকল্পিত পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড। তাই বানের আগে বস্তা ফেলে অর্থের অপচয় না করে পরিকল্পিতভাবে খনন আর নদী ব্যবস্থাপনার দাবি গবেষকদের।