পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিলে এমন কী হতো— শিক্ষামন্ত্রীর উদ্দেশে রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি : সংগৃহীত
0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে পানিতে পড়ে গেছে। পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো? কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিন। পানি কমুক আবার পরীক্ষা নেয়া যাবে।

আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘এ বন্যায় দুর্গতি হয়েছে। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। আজ পানি ডিঙিয়ে এখানে আসতে হয়েছে। এটি ভয়ংকর রকমের দুর্ভোগ।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘একজন কিশোর ছেলে বন্যার পানির জন্য পরীক্ষা দিতে যেতে পারছে না। সে যদি পানিতে ডুবে মারা যায়, তা হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো। জনগণের প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। অবিলম্বে পরীক্ষা পিছিয়ে দিন। পানি কমুক পরীক্ষা নেয়া যাবে।’

অপরিকল্পিত উন্নয়নে জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে রাষ্ট্রপতির বাড়ি যাবার জন্য হাওড়ের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছিল। কাউকে খুশি করার জন্য সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল।’

রিজভী বলেন, ‘অপরিকল্পিত উন্নয়ন আর প্রাকৃতিক দুর্যোগ মিলে ভয়াবহ দুর্ভোগে পড়ছে মানুষ । এ থেকে রেহাই পেতে বর্তমান সরকার পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।’

এফএস