ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৪,৪৯০

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলায় ৭ মাত্রার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার 8৯০। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রুদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৬ হাজারের বেশি। উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার।

ঘর-বাড়ি হারানো অন্তত ১৮ হাজার জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করেছে দেশটির সরকার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্তত দেড় লাখ মানুষের প্রতি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ১০৮টি ভবন পুরোপুরি ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৯০০ ভবন।

গত ২৪ জুন ভয়াবহ দুটি ভূমিকম্প হয় ভেনেজুয়েলায়। এরপর প্রায় ১২০০ আফটারশক রেকর্ড হয় দেশটিতে।

জেআর