সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য আপনকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার উদ্ধার করে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আপনের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি পূর্বের মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।





