ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন জেসন হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউইন্ডার জেসন হোল্ডার
ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউইন্ডার জেসন হোল্ডার | ছবি: সংগৃহীত
0

নীরবেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউইন্ডার জেসন হোল্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন ড্যারেন স্যামি।

সম্প্রতি ক্যারিবীয় প্রধান কোচ স্যামি উইজডনকে দেয়া এক সাক্ষাৎকারে হোল্ডারের ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা থাকলেও হোল্ডার স্পষ্ট করেছেন। তিনি এখনো টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহী এবং লাল বলের পরিকল্পনায় তিনি ভালোভাবেই আছেন।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর এক দশকের ওয়ানডে ক্যারিয়ারে হোল্ডার খেলেছেন ১৩৮ টি ম্যাচ। যেখানে ১৫৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ২২২৭ রান করেছেন। শুধু খেলোয়াড় হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন ৮৬ ওয়ানডেতে। শান্ত স্বভাবের এ অলরাউন্ডারের ওয়ানডে অধ্যায়ের সমাপ্তি ক্যারিবীয় ক্রিকেটে একটি যুগের অবসান ঘটাল।

জেআর