বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৮টি শাড়ি, ১৮২টি ইনজেকশন, ১০৪টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৭৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২৭ হাজার ৫৪৫ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।’





