প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
পদের নাম: ফ্যাশন ডিজাইনার
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে জ্ঞান, কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।
নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। সেই সঙ্গে সংস্থার নীতিমালা অনুযায়ী সুবিধাসহ আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





