হামাস মুখপাত্রকে লক্ষ্য করে আইডিএফের বিমান হামলা

হামাসের মুখপাত্র হাজেম কাসেম
হামাসের মুখপাত্র হাজেম কাসেম | ছবি: সংগৃহীত
0

ইসরাইলি বাহিনীর গুপ্তহত্যার চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে ফিরলেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। বৃহস্পতিবার (৯ জুলাই) গাজায় তার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় আইডিএফ।

তবে সেসময় গাড়িতে না থাকায় কাশেমের প্রাণ বাঁচলেও হামলায় নিহত হন তার গাড়িচালক।

এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় নতুন দফায় চালানো ইসরাইলি হামলায় ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২০জন। ২০১৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৩ হাজার একশ ১৮ জন।

এসময় আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। ইসরাইলের আগ্রাসনে দুমড়ে- মুচড়ে গেছে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো।

জেআর