বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল স্থানীয় ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ৭-৮ জন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের দিকে দুইটি বাইসাইকেল করে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া করলে বস্তা আর বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলোর ভেতর থেকে ৩ হাজার ৯৬০ পিস ভারতীয় মোবাইলফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লক্ষ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





