৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। আজ (শনিবার, ১১ জুলাই) ভোররাতে বিজয়নগরের ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।