সেরা হয়েও পেনাল্টিতে পিছিয়ে: মেসির ক্যারিয়ারের এক অদ্ভুত বৈপরীত্য

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

লিওনেল মেসিই কি আর্জেন্টিনার পেনাল্টি নেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত? বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক মেসি, একই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের বিব্রতকর রেকর্ডের মালিকও বটে। পরিসংখ্যান বলছে, সর্বকালের সেরা খেলোয়াড় হলেও মেসির পেনাল্টি পরিসংখ্যান বাকিদের তুলনায় অনেকটাই নিচে।

লিওনেল মেসির নামের পাশে সর্বকালের সেরা ফুটবলারের তকমা বসেছে বহু আগেই। বিগত দুই দশক ধরে নিজেকে মেসি নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। কিন্তু, ফুটবল সম্রাজ্যের চূড়ায় বসেও হয়ত মেসিকে আক্ষেপ করতে হয়, নিজের পেনাল্টি রেকর্ড নিয়ে। বিশ্বকাপে ২১ গোলের মালিক যে মেসি, তার নিজের পেনাল্টি মিসও আছে ৪টি। সবচেয়ে বেশি পেনাল্টি মিস তো বটেই, এক বিশ্বকাপে সবচেয়ে বেশি মিসের রেকর্ডটাও লা পুলগার সঙ্গী। এমনকি পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে তার পেনাল্টি পরিসংখ্যান গড়পড়তার চেয়েও খারাপ।

প্রায় ১০ লাখ পর্যবেক্ষণ অনুযায়ী, পেনাল্টি থেকে গোলের সম্ভাবনা ৭৯ শতাংশ। কিন্তু ক্যারিয়ারের ১১৪ পেনাল্টি থেকে লিওনেল মেসির কনভার্সন রেট ৭৭ শতাংশ। যার অর্থ, গড়ের চেয়ে কিছুটা খারাপ মেসির পরিসংখ্যান। আর বিশ্বকাপে ৮ পেনাল্টি থেকে ৪ গোল করে বিশ্বকাপে আর্জেন্টাইন নাম্বার টেনের পেনাল্টি কনভার্সন রেট মোটে ৫০ শতাংশ।

আরও পড়ুন:

বিশ্বকাপে মেসির পেনাল্টি থেকে এক্সপেক্টেড গোল ছিল ৬ দশমিক ৩১। বিপরীতে মেসি করতে পেরেছেন ৪ গোল। প্রত্যাশার চেয়ে অন্তত ২ গোল কম আছে মেসির। অথচ, নিজের গেমপ্লে অনুযায়ী বিশ্বকাপে পেনাল্টির বাইরে মেসির এক্সপেক্টেড গোল ছিল ১৩ দশমিক ১। যেখানে মেসি গোল করেছেন ১৭টি। যা প্রত্যাশার চেয়ে ৪ গোল বেশি। পেনাল্টির বাইরেই যে মেসি গোল করতে বেশি দক্ষ, সেটা হয়ত এই পরিসংখ্যানেই স্পষ্ট হয়।

নিজের ক্যারিয়ারের শেষ বেলায় আছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে তার দুই মিসের পরেও দল আর্জেন্টিনাকে ভুগতে হয়নি। তবে, কোয়ার্টার ফাইনাল থেকে শিরোপা বাকি পথটায় মেসিই কি আর্জেন্টিনার হয়ে পেনাল্টির জন্য সবচেয়ে বড় ভরসা কি না, সেটা হয়ত ভাবতে চাইবে খোদ আর্জেন্টিনার ভক্তরাই।

ইএ