টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র জাতীয় সেন্টারে গড়ে তোলা হবে: সমাজকল্যানমন্ত্রী

সমাজকল্যানমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
সমাজকল্যানমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি : এখন টিভি
0

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে বাড়ানো হবে কেন্দ্রটির ধারণ ক্ষমতা। আগের তুলনায় শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকার শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রে নির্মাণাধীন নতুন ভবনের কাজের মান এবং শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন:

মন্ত্রী বলেন, ‘শিশু উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্য শিশুদের কয়েদির মতো আটকে রাখা নয়; বরং শিক্ষা, প্রশিক্ষণ ও সংশোধনের মাধ্যমে তাদের দক্ষ এবং ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা।’

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক ইমরান খান উপস্থিত ছিলেন।

এফএস