আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুরে কুসিক ভবনের সম্মেলন কক্ষে কুমিল্লা উন্নয়ন পরিকল্পনা ও মডেল রুট সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন অনুষ্ঠানের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসন ইউসুফ মোল্লা টিপু জানান, আগামী সপ্তাহ থেকে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে, যাতে আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি জানান, বেপরোয়া চলাচলের কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ আহত, পঙ্গু এমনকি নিহত হচ্ছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অটোরিকশার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন:
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো রাজনৈতিক চাপ নেই। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। পাশাপাশি নগরবাসীর হাঁটার অভ্যাসও গড়ে তোলা প্রয়োজন।’
এদিকে মতবিনিময় সভায় প্রকল্প বাস্তবায়ন কৌশল, নগরবাসীর চলাচল সহজীকরণ, যানজট নিরসন, সৌন্দর্যবর্ধন ও আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। প্রেজেন্টেশনে সার্কিট হাউজ মোড় থেকে ধর্মসাগর পাড় পর্যন্ত ভায়া কান্দিরপাড়-পূবালী চত্বর সড়কের প্রায় ২ কিলোমিটার অংশের সংস্কার, পুনঃউন্নয়ন, প্রশস্তকরণ, ল্যান্ডস্কেপিং ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প তুলে ধরা হয়।
এ সভায় কুসিকের নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




