কুসিক
জলাবদ্ধতার পানি সরতে ধীরগতি; ৩টি ব্রিজ ভাঙলো কুসিক

জলাবদ্ধতার পানি সরতে ধীরগতি; ৩টি ব্রিজ ভাঙলো কুসিক

টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে কেন ধীরগতি হচ্ছে, তার কারণ অনুসন্ধানে নেমে একাধিক প্রতিবন্ধকতা শনাক্ত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। কান্দিখালে অভিযান চালিয়ে দুটি কালভার্ট, একটি ভেঙে পড়া স্টিল ব্রিজ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একাধিক পাইপলাইনকে পানি প্রবাহের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কুসিকের উদ্যোগ; প্রাথমিকভাবে নিবন্ধিত হবে ৮ হাজার অটোরিকশা

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কুসিকের উদ্যোগ; প্রাথমিকভাবে নিবন্ধিত হবে ৮ হাজার অটোরিকশা

কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। নগরজুড়ে চলাচলকারী অর্ধলক্ষাধিক অটোরিকশার মধ্যে প্রাথমিক পর্যায়ে ৮ হাজারকে নিবন্ধনের আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। পাশাপাশি গণপরিবহন নিশ্চিতকরণ, সৌন্দর্যবর্ধন, অবকাঠামো উন্নয়ন এবং সড়ক-ফুটপাত ঢেলে সাজিয়ে কুমিল্লাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া; ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো কুসিক

ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া; ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো কুসিক

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া দেয়ার অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে কুসিকের সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে কুসিকের সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টায় জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গিনী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক এমপি বাহার ও তার কন্যা সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি বাহার ও তার কন্যা সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দীন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পরিবারের অন্য সদস্যরা হলেন, বাহাউদ্দীন বাহারের স্ত্রী মেহেরুন্নেছা ও পুত্র আয়মান বাহার।