নিহতরা হলেন— অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তান (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর গ্রামের নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানঘর সোমবার দুপুরে মেরামত করছিলেন রুল আমিন ও তার ছেলে ফরহাদ। এসময় দোকান ঘরের টিনে পাশের বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে যায়। এতে নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে আসেন মা ফাতেমা। এসময় তারা তিনজনই গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে সেখানে থাকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ‘ঘরের ভিতরে দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।’





