আজ (সোমবার, ৬ জুলাই) বেলা ১১টায় পাবনা জেলা র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য দেন।
এসময় তিনি বলেন, ‘ভোররাতে ঈশ্বরদী চর-রূপপুর এলাকায় গোপন সংবাদের অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়।’
আরও পড়ুন:
জিজ্ঞাসাবাদের উদ্ধার করা হয়; ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি হাত চাপ ব্লেড, ১টি ইলেকট্রিক সুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ১০০টি এয়ারগান কার্তুজ ও ২টি মটর সাইকেল।
গ্রেপ্তারকৃতরা হলেন; ঈশ্বরদী নতুন রূপপুর দক্ষিণ পাড়া ইসলাম মন্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), বিবিসি বাজার এলাকার খবির ইসলামের ছেলে বাঁধন ইসলাম (২৩) এবং আকবর মন্ডলের ছেলে শাকিল হোসেন (৩০) ও দক্ষিণ পাড়া মৃত আমিরুল ইসলামের ছেলে চঞ্চল ইসলাম নীরব (২৬)।





