পূর্বাভাস অনুযায়ী, আজ রাজধানীর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিলো ৯৩ শতাংশ।
আরও পড়ুন:
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ঘটবে ভোর ৫টা ১৭ মিনিটে।





