অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত
0

বীর বিক্রম অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গতকাল রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন।

উল্লেখ্য, ১৯৮১ সালে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গতকাল বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।—বাসস

ইএ