প্রতিমন্ত্রী বলেন, ‘মাদককারবারি যতই প্রভাবশালী হোক না কেন তার জায়গা সমাজে হবে না। মাদককারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোনো সদস্য হয়ে থাকে তার সাথে কোনো আপস করা হবে না। দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতেও থাকবে না।’
আরও পড়ুন:
এসময় তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টের কাজ শুরু হয়েছে। আপনারা ঠিকাদারের কাছ থেকে আপনাদের কাজ বুঝে নিবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নিবেন। তবে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেয়ারও চেষ্টা করবেন না।’
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষ রোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলীসহ নেতৃবৃন্দ।





