আজ (শনিবার, ৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরে নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধন, ছাগল ও মহিষ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদেও আলোচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্য, ভিটামিন ও মেডিসিনও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামছুন্নাহার আহম্মদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



