দ্বিতীয় টেস্টে ভিভ রিচার্ডে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের উদ্ববোধন
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের উদ্ববোধন | ছবি: সংগৃহীত
0

এন্টিগোয়ায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্বস্তি দলে ফিরছেন দলটির টপ অর্ডার ব্যাটার সেই হোপ। তবে ক্যারিবিওদের ফাস্ট বোলার কেমার রোচকে নিয়ে শঙ্কা কাটেনি এখনো। অন্যদিকে ইনজুরিতে বেশ কয়েকজনকে নির্ভরযোগ্য খেলোয়াড়কে দলে পাচ্ছে না শ্রীলঙ্কা। দুই ফাস্ট বোলার লাহিরু কুমারা ও ভিশয়া ফার্নান্দেজ এবং টপ অর্ডার ব্যাটার প্যাথুম নিসাঙ্কা ও রামেশ মেন্ডিস ইনজুরিতে ছিটকে গেছেন এই টেস্ট থেকে।

এমনিতেই প্রথম টেস্টে ইনিংস এবং ২১৭ রানে হেরেছে লঙ্কানরা। তার উপর দ্বিতীয় টেস্টে পাচ্ছে না গুরুত্বপূর্ণ সদস্যদের। সব মিলিয়ে ব্যাকফুটে থেকেই মাঠে নেমেছে রঙ্কানরা। আর পুরো সিরিজে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমেছে সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে।

ইএ