নারী বিশ্বকাপ: সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকার অগ্নিপরীক্ষা

ইংল্যান্ডের নারী ক্রিকেট দল
ইংল্যান্ডের নারী ক্রিকেট দল | ছবি : সংগৃহীত
0

নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ওভালে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। পুরো টুর্নামেন্টজুড়েই তাদের লড়াকু মানসিকতা চোখে পড়ার মতো।

তবে সেমিতে তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। ঘরের মাঠে ইংল্যান্ড শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই খেলছে। অভিজ্ঞতা, শক্তিশালী স্কোয়াড এবং আক্রমণভাগের ধার সব দিক থেকেই এগিয়ে লায়নেসরা।

আরও পড়ুন:

নকআউট পর্বেও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। মুখোমুখি লড়াইয়ে ২৮বারের দেখায় ২৩ বার জয়ী ইংলিশরা মাত্র ৫বার জিতেছে প্রোটিয়াসরা।

সবশেষ ২০২৪ বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইকে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিলো তারা।

এফএস