এ সময় তিনি বলেন, ‘পানামা খাল নির্মাণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ৩৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এটি চালু হওয়ার প্রথম দিন থেকেই খুব সফল ছিলো এবং এটি বিনামূল্যে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। অথচ এটি ছিলো যুক্তরাষ্ট্রের তৈরি করা সবচেয়ে ব্যয়বহুল জিনিস।’
সেখানেই এখন জাহাজ চলাচলে বসানো হয়েছে টোল। বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে পানামা। আর এখন চীন এসে এ পানামা খাল দখল করার চেষ্টা করছে। কিন্তু এটি কোনোভাবেই করতে দেবে না যুক্তরাষ্ট্র।





