মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৩০ জুন রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আফজুন বেগমকে গলা চেপে হত্যা করেন মোক্তার হোসেন। ঘটনার পরদিন নিহত আফজুনের বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. তৈয়ব এবং আসামিপক্ষে ছিলেন ফরিদুর রহমান।





